শিরোনাম
Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান

বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট ছবি: সংগৃহীত
বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে ডেভিড ভায়ান্টকে নিয়োগ দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আর্থিক ব্যবস্থাপনায় ভায়ান্টের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। বিশেষ করে টেকসই অর্থায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা বিশ্বব্যাংকের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ডেভিড ভায়ান্ট বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টে ফিন্যান্স, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টিসিপেশন বিভাগের গ্লোবাল হেড এবং ফ্রান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অ্যাকুইস ইউরোপ, আইডব্লিউসি এবং গ্যাম্বিটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়নের বিভিন্ন উদ্যোগেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ডেভিড ভায়ান্টের। বিশ্বব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করতে তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL