শিরোনাম

সাবেক এমপি বদির পরিবারের তিন সদস্য কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক এমপি বদির পরিবারের তিন সদস্য কারাগারে ছবি: সংগৃহীত
সাবেক এমপি বদির পরিবারের তিন সদস্য কারাগারে ছবি: সংগৃহীত

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন বদির ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ থানায় দায়ের করা দুটি সহিংসতার মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। পরে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

এ ঘটনায় টেকনাফের সহিংসতার মামলাগুলোতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়:

সিলেট
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL