শিরোনাম

জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে নিহত ২ মার্কিন সেনা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে নিহত ২ মার্কিন সেনা ছবি: সংগৃহীত
জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে নিহত ২ মার্কিন সেনা ছবি: সংগৃহীত

জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলার পর থেকে এক সেনাসদস্যের খোঁজ মিলছে না। হামলায় আহত চার সেনাকে দ্রুত জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত অন্য সেনাদের প্রাথমিক চিকিৎসার পর আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে জানানো শেষ হলে পরিচয় প্রকাশ করা হবে। এদিকে, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা ও বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন।

এর মধ্যে ইরাকের আকাশে দুটি জ্বালানি সরবরাহকারী বিমানের সংঘর্ষে ছয় সেনা, কুয়েতে একটি কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় আরও ছয় সেনা এবং চলতি মাসের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মার্কিন নৌবাহিনীর পাইলট নিহত হন।

এ ছাড়া চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০০-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জর্ডানের এই সর্বশেষ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL