শিরোনাম

ট্রফি হস্তান্তরের পরও মঞ্চে ট্রাম্প

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ট্রফি হস্তান্তরের পরও মঞ্চে ট্রাম্প ছবি: সংগৃহীত
ট্রফি হস্তান্তরের পরও মঞ্চে ট্রাম্প ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত স্পেন, ঠিক তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যায় এক ভিন্ন ঘটনা। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফাইনাল ম্যাচ দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন ট্রাম্প। দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন এবং পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।

কিন্তু ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় নতুন বিতর্ক। সাধারণত এ সময় অতিথিরা মঞ্চ ছেড়ে দেন, যাতে চ্যাম্পিয়ন দল স্বাভাবিকভাবে শিরোপা উদযাপন করতে পারে। তবে ট্রাম্প মঞ্চেই অবস্থান করেন। ফিফার কয়েকজন কর্মকর্তা এবং পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। তিনি কিছুটা সরে গেলেও শেষ পর্যন্ত মঞ্চ ত্যাগ করেননি। ফলে স্পেনের খেলোয়াড়দের শিরোপা উদযাপনের সময়ও তিনি তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে অস্বাভাবিক আচরণ হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এটিকে আনুষ্ঠানিকতার অংশ বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় একই ধরনের আচরণের কারণে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL