সংবাদ শিরোনামঃ

২৩ বছর পর ট্রফি জয়ের স্বপ্ন বাংলাদেশের

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৩ বছর পর ট্রফি জয়ের স্বপ্ন বাংলাদেশের ছবি: সংগৃহীত
২৩ বছর পর ট্রফি জয়ের স্বপ্ন বাংলাদেশের ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ঘরের মাঠে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান।অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে গ্রুপিং চূড়ান্ত হয়। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাফের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত কাজী সালাহউদ্দিনও উপস্থিত ছিলেন। সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে নেপালকে রাখা হয়নি। তবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপাল টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।

সে ক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সাফ। বাংলাদেশের জন্য এবারের আসরটি বিশেষ গুরুত্বের। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ২৩ বছর, কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফি আর দেশে আসেনি।

এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ বাংলাদেশের সামনে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় এই আসর। নিজেদের মাঠ, সমর্থকদের বিপুল উপস্থিতি আর তুলনামূলকভাবে সুবিধাজনক গ্রুপ—সব মিলিয়ে ২৩ বছর পর সাফের মুকুট পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

বিষয়:

ট্রফি
এলাকার খবর

সম্পর্কিত