শিরোনাম

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত
প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করবেন তিনি। প্রয়োজনে নিজের দপ্তরেই রাত কাটাবেন প্রতিমন্ত্রী।

শুক্রবার ১৬ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এতে ঢাকায় পরীক্ষা দিতে আসা হাজারো চাকরিপ্রার্থীকে ফিরে যেতে হয়। পরে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় শুক্রবার।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। ২৪২টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী নিজে পুরো প্রক্রিয়া তদারকির উদ্যোগ নিয়েছেন। প্রশ্ন তৈরি, সংরক্ষণ এবং পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে, সে বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আগেরবার প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় এবার প্রার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা এবং নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL