শিরোনাম

মদিনায় হামলার দাবি ‘মিথ্যা’: হুতি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মদিনায় হামলার দাবি ‘মিথ্যা’: হুতি মুখপাত্র ছবি: সংগৃহীত
মদিনায় হামলার দাবি ‘মিথ্যা’: হুতি মুখপাত্র ছবি: সংগৃহীত

সারা দেশে শারদীয় দুর্গাপূজা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার-ভিডিপি সদস্যরা। সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনকালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় এক হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি বেইস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করেছেন। নিরাপত্তা তদারকি ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু করা হয়েছে।

এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যাবে। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

এদিকে, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে দুই লাখের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার-ভিডিপি। পূজামণ্ডপের নিরাপত্তা প্রস্তুতি এবং মাঠপর্যায়ে সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন দুই হাজার ৪৫৭ জন সদস্য মোতায়েন করেছে এসআরবি ফোর্সেস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে বাহিনীটির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানান, পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার হুমকি নেই।

তবে উৎসবের পরিবেশ অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও তথ্য যাচাই করছে।

রাজধানীতেও দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির অধীন ৫০টি থানার বিভিন্ন এলাকায় এবার ২৫৭টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লক্ষ্য, সমন্বিত নিরাপত্তাব্যবস্থা, নিয়মিত নজরদারি এবং দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL