সংবাদ শিরোনামঃ

২৬ কার্যদিবস শেষে শেষ হলো সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শেষ হলো ২৬ দিনের অধিবেশন ছবি: যুগান্তর
শেষ হলো ২৬ দিনের অধিবেশন ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

গত ৭ জুন শুরু হওয়া অধিবেশনে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন। মোট ২৬ কার্যদিবস চলা এই অধিবেশনে বাজেটের ওপর ১৪ কার্যদিবসে ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। এ সময় ১০টি সরকারি বিল পাস করা হয়। কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জমা পড়া ৭১৫টি নোটিশের মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দুই মিনিটের ১২৫টি নোটিশ এবং চারটি সিদ্ধান্ত প্রস্তাবও নিষ্পত্তি করা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে মন্ত্রীদের পক্ষ থেকে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়। এছাড়া সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বাজেট পাস ও গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের এই অধিবেশন।

এলাকার খবর

সম্পর্কিত