সংবাদ শিরোনামঃ

হাসপাতাল ছেড়ে অনুষ্ঠানে মিতু, আবেগঘন সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাসপাতাল ছেড়ে অনুষ্ঠানে মিতু, আবেগঘন সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি: সংগৃহীত
হাসপাতাল ছেড়ে অনুষ্ঠানে মিতু, আবেগঘন সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালে চিকিৎসাধীন মিতু বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশ নেন।

অনুষ্ঠানে মিতুকে কাছে ডেকে তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনও চিকিৎসাধীন মিতু হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

এলাকার খবর

সম্পর্কিত