শিরোনাম

১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ছবি: সংগৃহীত
১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য ২ হাজার ৮১৮টি প্রশ্নসহ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিবেশনের কার্যক্রম ও স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি—সব মিলিয়ে ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ এসেছে ২৪৯টি।

বৈঠকে আগামী এক বছরে সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর দিন ও সময়কাল নিয়েও আলোচনা করা হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভা, বিরোধী দল ও সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL