শিরোনাম

সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ বিল উত্থাপন

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ বিল উত্থাপন ছবি: সংগৃহীত
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ৩ বিল উত্থাপন ছবি: সংগৃহীত

মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’। বৃহস্পতিবার ২৭ আগস্ট জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গুম প্রতিরোধ, দায়ীদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার দেওয়ার লক্ষ্য রয়েছে এই বিলে। বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’ অধিকতর সংশোধনের লক্ষ্যে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন আইনমন্ত্রী। এটিও পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিষয়:

সংসদ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL