শিরোনাম

সংসদে ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ

জুলিয়া জাহান জুলিয়া জাহান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংসদে ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ ছবি: সংগৃহীত
সংসদে ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ ছবি: সংগৃহীত

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। পরে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।

এ সময় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিলটি সংসদে পাস হলে ব্যাংক খাতের সংকটাপন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, পুনর্গঠন বা সমাধান প্রক্রিয়ায় সংশোধিত বিধান কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL