শিরোনাম

দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুন:খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ছবি: বাংলাদেশ যুগান্তর
দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ছবি: বাংলাদেশ যুগান্তর

দক্ষিণ কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভাঢ্যা খালের পুনখনন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একসময় এই খালটি ছিল স্থানীয় এলাকাবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম। সমগ্র শুভাঢ্যার মানুষ নৌকায় করে এই খাল দিয়েই যাতায়াত করতেন। সময়ের বিবর্তনে খালটি দখল ও দূষণে প্রায় মৃতপ্রায় হয়ে পড়লেও, বর্তমানে এর পূর্ণ খনন ও আধুনিকায়নের কাজ শুরু হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, খালের হারানো যৌবন ফিরিয়ে আনতে বর্তমানে ড্রেজার ও ভারী যন্ত্রপাতি দিয়ে জোরেশোরে খনন কাজ চালানো হচ্ছে। খালের দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ এবং জমে থাকা বর্জ্য অপসারণ করে পানি চলাচলের পথ সুগম করা হচ্ছে। কাজের এই দৃশ্য দেখে স্থানীয় এলাকাবাসী অত্যন্ত সন্তোষ প্রকাশ করছেন এবং কাজের গতি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, অতীতে এই খাল দিয়ে খুব সহজেই যাতায়াত ও পণ্য পরিবহন করা হতো। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি একরকম ভাগাড়ে পরিণত হয়েছিল। বর্তমান এই পুনখনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী এই খালের মাধ্যমে আবারও সুদিন ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL