শিরোনাম

আইডিয়াল মেডিকেল হাসপাতাল

হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে মাদকের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে মাদকের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ছবি: বাংলাদেশ যুগান্তর
হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে মাদকের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ছবি: বাংলাদেশ যুগান্তর

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নে জেলা পুলিশের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এক ঝটিকা অভিযান চালিয়ে ১৪টি ইয়াবা ট্যাবলেট ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ‘আইডিয়াল মেডিকেল হাসপাতাল’-এর আন্ডারগ্রাউন্ডে (ভূগর্ভস্থ কক্ষে) এই সফল অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হল, ১. মাহমুদুল হাসান (৪৩), ২. মো. দিনার ভূঁইয়া ওরফে কাজল (৩৮), ৩. মো. ফরহাদ হোসেন (৩৮), ৪. শফিকুল ইসলাম (২৪)।

অভিযানে আসামীদের হেফাজত থেকে ১৪টি ইয়াবা ট্যাবলেট ও ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের দৌরাত্ম্য বন্ধে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL