শিরোনাম

খালেদা জিয়ার জন্মদিন

খালেদা জিয়ার জন্মদিনে জয়পুরহাটে বিএনপির দোয়া ও মিলাদ

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খালেদা জিয়ার জন্মদিনে জয়পুরহাটে বিএনপির দোয়া ও মিলাদ ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার জন্মদিনে জয়পুরহাটে বিএনপির দোয়া ও মিলাদ ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইটস, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির ঐক্য ও অগ্রগতি কামনা করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL