সংবাদ শিরোনামঃ

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স - ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স - ২০২৬ ছবি:
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স - ২০২৬ ছবি:

রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জ্ঞানচর্চা, ইসলামী চিন্তা ও উম্মাহর ঐক্যের আহ্বানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স- ২০২৬'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী, সাহেবজাদা, হযরত মাওলানা মুহাম্মাদ মনজুর নোমানী (রহ.)। তিনি তাঁর বক্তব্যে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তাধারা, উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান, ইসলামী সংস্কার আন্দোলনে তাঁর ভূমিকা এবং বর্তমান সময়ে তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক হাফিযাহুল্লাহ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-উলামা, মুফতি, মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ।

বক্তারা বলেন, ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী সংস্কারক, মুজাদ্দিদ ও মনীষী। তাঁর জ্ঞানচর্চা, গবেষণা, কুরআন-হাদিসভিত্তিক চিন্তাধারা এবং উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা আজও মুসলিম সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান সময়ের নানা সংকট মোকাবিলায় তাঁর আদর্শ ও কর্মপদ্ধতি অনুসরণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের আয়োজন করে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। এতে সহযোগিতা করে Tarsheed Academy এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাভিত্তিক কনফারেন্স ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং ইসলামী জ্ঞানচর্চা ও ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়:

কনফারেন্স
এলাকার খবর

সম্পর্কিত