সংবাদ শিরোনামঃ

ট্রাম্পের মাথার দাম ঘোষণা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর, পুরস্কার ১ কোটি ডলার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ট্রাম্পের মাথার দাম ঘোষণা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর, পুরস্কার ১ কোটি ডলার ছবি:
ট্রাম্পের মাথার দাম ঘোষণা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর, পুরস্কার ১ কোটি ডলার ছবি:

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে নতুন হুমকি দিয়েছে ইরানপন্থী ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা আইআরআই।

সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে এক কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে। তারা বলেছে, ট্রাম্পকে হত্যা করতে পারলে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন, 

বিবৃতিতে ট্রাম্পকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে আইআরআই আরও দাবি করে, তারা নিহত সদস্যদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে সরে আসবে না। তবে এই অভিযোগ ও হুমকির বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরই আইআরআই এই ঘোষণা দেয়, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত