সংবাদ শিরোনামঃ

‘দুইশ আসন পেয়েই আকাশে উড়ছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘দুইশ আসন পেয়েই আকাশে উড়ছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত
‘দুইশ আসন পেয়েই আকাশে উড়ছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত

বিএনপির প্রতি কড়া রাজনৈতিক বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণকে অবহেলা করা হলে তার পরিণতি ভালো হবে না।

তিনি বলেন, জনগণকে উপেক্ষা করায় শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। একইভাবে সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান ক্ষমতাসীনদেরও একই পরিণতি হতে পারে। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, সংবিধান সংস্কার কমিটির মাধ্যমে পুরোনো সাংবিধানিক কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, জনগণ সেই উদ্যোগ মেনে নেবে না।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাদের প্রভাবের কারণে প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার দাবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানাগুলো রাজনৈতিক হস্তক্ষেপের চাপে কার্যকরভাবে কাজ করতে পারছে না।

এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, সম্প্রীতি ও জাতীয় স্বার্থের পক্ষে রাজনীতি করে। তিনি কুড়িগ্রাম পৌরসভা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলের সম্ভাব্য প্রার্থীদের পরিচয়ও তুলে ধরেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম শহরে পদযাত্রা শেষে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এলাকার খবর

সম্পর্কিত