শিরোনাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান ছবি: সংগৃহীত

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে তাঁর মনোনয়নপত্র জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করার সুযোগ থাকবে। আপিল হলে ২৯ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন রাখা হয়েছে।

তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া এই আসনটি বিএনপির পাওয়ার কথা। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কোনো জটিলতা না থাকলে এবং প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি নিষ্পত্তির পর এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। সে ক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL