শিরোনাম

সিপিবির কার্যালয়ে হামলার নিন্দা জানালেন সাইফুল হক

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিপিবির কার্যালয়ে হামলার নিন্দা জানালেন সাইফুল হক ছবি: সংগৃহীত
সিপিবির কার্যালয়ে হামলার নিন্দা জানালেন সাইফুল হক ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারের আমলে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, রাজনৈতিক বিরোধের জবাব হামলা, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে দেওয়ার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অধিকার এভাবে ক্ষুণ্ন হতে দেওয়া যায় না।

সাইফুল হক আরও বলেন, স্বাধীন দেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে তিনি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী এবং রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, গণতন্ত্রের অর্থ শুধু নির্বাচন নয়; এর মধ্যে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাও অন্তর্ভুক্ত। নির্বাচিত সরকারের আমলেও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ফ্যাসিবাদী শাসনামলের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

বিষয়:

সিপিবি
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL