সংবাদ শিরোনামঃ

‘ হাজারো শহীদের আত্ম ত্যাগের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’: শফিকুর রহমান ছবি: সংগৃহীত
‘শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’: শফিকুর রহমান ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। তাঁর দাবি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিন্ন দাবিতে আন্দোলনে যুক্ত হন।

ডা. শফিকুর রহমান বলেন, একপর্যায়ে ছাত্রদের আন্দোলন শেখ হাসিনার সরকারের পতনের এক দফা দাবিতে রূপ নেয়। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্দোলন দমনে গুলিবর্ষণ ও সহিংসতার মধ্যেও ছাত্র-জনতা আন্দোলন অব্যাহত রাখে এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন। জামায়াত আমির দাবি করেন, জুলাইয়ের আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। অনেকে হাত, পা কিংবা চোখ হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছাবাণীতে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আহত, পঙ্গুত্ববরণকারী, শহীদ পরিবার ও নির্যাতিতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে সুখী-সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত