সংবাদ শিরোনামঃ

জুলাইয়ের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে: এমরান সালেহ প্রিন্স

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জুলাইয়ের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে: এমরান সালেহ প্রিন্স ছবি: সংগৃহীত
জুলাইয়ের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে: এমরান সালেহ প্রিন্স ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। বুধবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের হুমকি দিচ্ছে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে জড়িত। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। রাজনীতির নামে এ ধরনের আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী।

বিএনপির এই নেতা আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাইয়ের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন।

এলাকার খবর

সম্পর্কিত