শিরোনাম

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত
নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত

নাটোর সদরের চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টির মধ্যে তার নিজ চেম্বারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার সময় নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে অবস্থিত ডা. আনোয়ারুল ইসলামের হোমিও চেম্বারে ঢোকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা।

বৃষ্টির কারণে প্রথম দিকে ঘটনাটি অনেকের নজরে আসেনি। পরে স্থানীয়রা চেম্বারে রক্তাক্ত অবস্থায় আনোয়ারুল ইসলামকে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল হক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে চিকিৎসক আনোয়ারুল ইসলামকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়:

হত্যা নাটোর
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL