শিরোনাম

হাম আতঙ্কে দেশ, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯২ জন

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাম আতঙ্কে দেশ, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯২ জন ছবি: সংগৃহীত
হাম আতঙ্কে দেশ, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯২ জন ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

অন্যদিকে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে হামের সংক্রমণ ও মৃত্যুর বিষয়টি নতুন করে সামনে এনেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং টিকাদান কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

হাম
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL