শিরোনাম

মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের ব্যবসাপ্রতিষ্ঠান অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হামলার পেছনে ৫০ লাখ টাকা চাঁদাবাজি, স্থানীয় রাজনীতি নাকি অন্য কোনো বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে ফার্মেসিটি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দোকানের কর্মচারীরা। তবে গুলিতে ফার্মেসির কাচ ও ভেতরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিষ্ঠানটির মালিক রাষ্টনের দাবি, গত ৬ নভেম্বর একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে নম্বরটি ব্লক করে দেওয়ার পর থেকেই হুমকি ও হামলার ঘটনা ঘটছে।

পুলিশের প্রাথমিক তদন্তে চাঁদা দাবিতে ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে সোহেল তানভীর নামে এক যুবককে শনাক্ত করা হয়েছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এই যুবক একটি সন্ত্রাসী চক্রের হয়ে চাঁদাবাজিতে যুক্ত থাকতে পারেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পাঞ্জাবি ও হেলমেট পরা দুই যুবক ফার্মেসির সামনে এসে একজন পিস্তল দিয়ে গুলি ছোড়েন। পরে চাপাতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন টিমও আলামত সংগ্রহ করেছে।

এদিকে, ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এই গুলির ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL