শিরোনাম

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাশ শুরু ২৩ সেপ্টেম্বর

মোঃ সাইদুল হক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাশ শুরু ২৩ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর, ক্লাশ শুরু ২৩ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাশ শুরুর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এবং পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাশ শুরু হবে।

তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা গত বছরের মতোই রাখা হবে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে দ্রুতই নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা ছিল। সে অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে ক্লাশ শুরুর প্রস্তাব করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়:

একাদশ ভর্তি
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL