দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০৪ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ ঢাকা। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল প্রজেক্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামানের নেতৃত্বে একটি দল ঝিলমিল প্রজেক্টের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের শিবচর থানার ডাইয়ার চর এলাকার মৃত দবির সরকারের ছেলে দেলোয়ার সরকার (৩০) এবং একই এলাকার আয়নাল হাওলাদারের ছেলে সোহাগ (২৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০৪ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চাকা জেলা ডিবি দক্ষিণ পুলিশ।