ঢাকায় চালু হচ্ছে ২০০ বৈদ্যুতিক বাস
বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১:২১
ঢাকায় চালু হচ্ছে ২০০ বৈদ্যুতিক বাস
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
এই বহরের মধ্যে ৫০টি বাস থাকবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৫০টি বাস হবে লাল রঙের সাধারণ সার্ভিসের। যেখানে নারী ও পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন।
বাসগুলোর আকারেও থাকবে ভিন্নতা। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার।
এদিকে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক তৈরির উদ্যোগও নিয়েছে বিআরটিসি। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের বিনামূল্যে এক থেকে চার মাসের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যোগ্যতা অনুযায়ী তাদের চালক হিসেবে নিয়োগের সুযোগও থাকবে।
বিআরটিসির কর্মকর্তা ফাতিমা বেগম জানিয়েছেন, নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা।
সরকারের এই পরিকল্পনার মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ হ্রাস এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।