শিরোনাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের নতুন চালান

আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের নতুন চালান ছবি: বাংলাদেশ যুগান্তর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের নতুন চালান ছবি: বাংলাদেশ যুগান্তর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পুরো জ্বালানি তথা ইউরেনিয়ামসহ প্রথম ইউনিটের রিলোডের জন্য প্রয়োজনীয় জ্বালানি আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। রাশিয়া থেকে মোট সাতটি বিশেষ কার্গো ফ্লাইটের মাধ্যমে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের নতুন একটি চালান ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বাংলাদেশের বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল নিরাপত্তা সংস্থা গ্রিন করিডোর প্রস্তুত করে রাখলেও আকাশপথ ব্যবহারের অনুমতি (এয়ার স্পেস ক্লিয়ারেন্স) সংক্রান্ত জটিলতার কারণে রাশিয়া থেকে কার্গো বিমানটি নির্ধারিত সময়ে রওয়ানা হতে পারেনি।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর পক্ষ থেকে বিলম্বের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত লিখিতভাবে নতুন শিডিউল জানানোর অনুরোধ করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ফ্লাইট বিলম্বের কারণে প্রকল্পের সার্বিক কাজ বা সময়সীমায় কোনো প্রভাব পড়বে না। প্রথম ইউনিটের জ্বালানি নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছেছিল এবং বর্তমানে নতুন চালানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রাশিয়ার সাথে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ইউরেনিয়ামের সকল চালান নিরাপদে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে যাবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL