শিরোনাম

সনাতন ধর্মাবলম্বীদের পূজা হবে নিরাপদ পরিবেশে নির্ভয়ে নির্বিঘ্নে

দক্ষিণ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিপা বেগম নিপা বেগম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দক্ষিণ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর
দক্ষিণ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর

দক্ষিণ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

 স্টাফ রিপোর্টার নিপা।

 

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নিপুণ রায় চৌধুরী।

 

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন। এসময় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুজব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL