সংবাদ শিরোনামঃ

৩৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে "আল আজহার ইনস্টিটিউট" এর ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হলো

মুহাম্মদ তানবীরুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৩৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত"আল আজহার ইনস্টিটিউট" এর ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের একাংশ ছবি: সংগৃহীত
৩৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত"আল আজহার ইনস্টিটিউট" এর ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের একাংশ ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বাড়ী নং ১৪, রোড নম্বর ১৪, সি-ব্লক, মিরপুর ১০ নম্বরে অবস্থিত "আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ" এর উদ্যোগে ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উৎসব মুখর এক আনন্দঘন পরিবেশে ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সফলভাবে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানটির কোমলমতি শিশু শিক্ষার্থীরা অসাধারণ উৎসাহ, উদ্দীপনা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠে স্বাধীনতা, জাতীয় চেতনা, দেশপ্রেম এবং বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ ও পরিচালকদের উপস্থিতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করেছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন,আমরা বিশ্বাস করি এ ধরনের সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক, মানবিক, সাংস্কৃতিক ও দেশপ্রেমের মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবং উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যেন আল্লাহ তাআলা আমাদের সন্তানদের জ্ঞান, ধর্মীয় ও সামাজিক মানবিক শিষ্টাচার, আদব আখলাক বিশেষ করে উত্তম চরিত্রে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত