সংবাদ শিরোনামঃ

আমানতকারীদের জমাকৃত অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আমানতকারীদের জমাকৃত অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের ছবি: সংগৃহীত
আমানতকারীদের জমাকৃত অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ILFSL)-এ রক্ষিত ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর)-এর জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা পরিশোধের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

মাননীয় বিচারপতি সর্দার মো. রাশেদ জাহাঙ্গীর এবং মাননীয় বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

রিটকারী মোছা. কামরুন নাহার তার আবেদনে উল্লেখ করেন যে, তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে সংরক্ষিত ILFSL TDR No. 02042/19 এবং ILFSL TDR No. 02043/19-এর বিপরীতে জমাকৃত এফডিআর ও তৎসহ অর্জিত মুনাফা উত্তোলনের জন্য ৮/৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ Financial Companies Act, 2023 অনুযায়ী আইনগত দায়িত্ব পালন করে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তিনি সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

প্রাথমিক শুনানি শেষে আদালত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি রুল নিসি জারি করে জানতে চেয়েছেন, কেন আবেদনকারীর এফডিআর-এর জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না।

আদালত বিবাদীপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

রিটকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মনির হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, এ. এম. জামিউল হক (ফয়সাল) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত