সংবাদ শিরোনামঃ

শিবাঙ্গীকে হারিয়ে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিবাঙ্গীকে হারিয়ে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া ছবি: সংগৃহীত
শিবাঙ্গীকে হারিয়ে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনের চূড়ান্ত বিজয়ী হয়েছেন শ্রেয়া কালরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনালি ট্রফির পাশাপাশি তিনি জিতে নিয়েছেন ১ কোটি রুপির পুরস্কার। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘লক আপ সিজন ২’-এর গ্র্যান্ড ফাইনাল শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের উত্তেজনায় রেখেছিল। চূড়ান্ত লড়াইয়ে জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী জোশীকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন শ্রেয়া। শিবাঙ্গী হয়েছেন প্রথম রানার-আপ।

ফাইনালে সেরা প্রতিযোগীদের মধ্যে আরও ছিলেন রাম কাপুর, শিল্পা শিন্ডে ও যোগেশ রাওয়াত। তবে চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগিতা থেকে বিদায় নেন বরুণ যাদব ও আকাঙ্ক্ষা চামলা। সঞ্চালক রিতেশ দেশমুখ প্রতিযোগীদের সর্বসম্মতিক্রমে একজনকে বাদ দেওয়ার আহ্বান জানালে যোগেশ, শ্রেয়া ও বরুণের সিদ্ধান্তে আকাঙ্ক্ষাকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়।

অন্যদিকে ফাইনালে ওঠার দৌড়ে আলোচনায় আসেন হর্ষদ চোপড়া। শিবাঙ্গী জোশীকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে তিনি স্বেচ্ছায় ফাইনালে ওঠার সুযোগ ছেড়ে দিয়ে শো থেকে বিদায় নেন। তবে শো থেকে বের হওয়ার পর হর্ষদ স্পষ্ট করেন, শিবাঙ্গীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই; তারা কেবল ভালো বন্ধু। এদিকে প্রতিযোগিতার আরেক বিজয়ী যোগেশ রাওয়াত বিশেষ একটি টাস্ক জিতে ১০ লাখ রুপি পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৭ জুন নেটফ্লিক্সে শুরু হয় ‘লক আপ সিজন ২’। ফারাহ খান ও রিতেশ দেশমুখ যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন। এর আগে শোটির প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এলাকার খবর

সম্পর্কিত