সংবাদ শিরোনামঃ

১০ আগস্ট এসএসসি-সমমানের ফল

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১০ আগস্ট এসএসসি-সমমানের ফল ছবি: সংগৃহীত
১০ আগস্ট এসএসসি-সমমানের ফল ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার ৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত দিনে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন। এদিকে একই বিজ্ঞপ্তিতে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি আগের নিয়মেই ভর্তি পরীক্ষার ভিত্তিতে পরিচালিত হবে।

অর্থাৎ, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তিতে পরীক্ষা বাদ দিয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিষয়:

ফল এসএসসি
এলাকার খবর

সম্পর্কিত