সংবাদ শিরোনামঃ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকীতে দোয়া, অংশ নিলেন তারেক রহমান

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকীতে দোয়া, অংশ নিলেন তারেক রহমান ছবি: সংগৃহীত
মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকীতে দোয়া, অংশ নিলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ৬ আগস্ট রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবন’-এ এ আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। ধানমন্ডি মসজিদের খতিব মাওলানা লোকমান মাজহারী, শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট আলেমরা তার কর্মময় জীবন ও অবদান স্মরণ করে বক্তব্য দেন।

আলোচনা শেষে ধানমন্ডি মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত