সংবাদ শিরোনামঃ

লক্ষ্মীপুরে জুলাই দিবসের অনুষ্ঠানে বক্তব্য ঘিরে দুই পক্ষের হট্টগোল

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লক্ষ্মীপুরে জুলাই দিবসের অনুষ্ঠানে বক্তব্য ঘিরে দুই পক্ষের হট্টগোল ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে জুলাই দিবসের অনুষ্ঠানে বক্তব্য ঘিরে দুই পক্ষের হট্টগোল ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মিলনায়তনে হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে সাময়িক উৎকণ্ঠা দেখা দেয়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

ঘটনার বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত