শিরোনাম

খাগড়াছড়িতে ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খাগড়াছড়িতে ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল ছবি: সংগৃহীত

দিনভর প্রখর রোদের পর মধ্যরাতে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে দীঘিনালার মেরুং, কবাখালি ও বোয়ালখালি এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানির নিচে চলে গেছে আমনের ক্ষেত। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বৃষ্টির পর ভোর থেকে হঠাৎ করে ঘরে পানি ঢুকতে শুরু করে। পাহাড়ি ছড়া ও নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এদিকে ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ৫ মাইল ও ৯ মাইল এলাকায় বড় ধরনের ধসের খবর পাওয়া গেছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে মাটি সরানোর কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানিয়েছেন, ধসে পড়া অংশটি বড় হওয়ায় মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে। হঠাৎ ভারী বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL