শিরোনাম

ভারতীয় হাই কমিশন, ঢাকা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী এবং অনুষ্ঠান

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারতীয় হাই কমিশন, ঢাকা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী এবং অনুষ্ঠান ছবি: বাংলাদেশ যুগান্তর
ভারতীয় হাই কমিশন, ঢাকা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী এবং অনুষ্ঠান ছবি: বাংলাদেশ যুগান্তর

SevaPakhwada2026-এর ২ /১০/ ২৬ সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে বহুধর্মীয় প্রার্থনা, আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন এবং গান্ধীজির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করেছে। হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার বাণীর চিরন্তন প্রাসঙ্গিকতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

আজকে পুরো পৃথিবীতে অস্থিরতা : দীনেশ ত্রিবেদী

আজকে গান্ধীজির কথা বলবো যখন আমরা স্বাধীনতা সংগ্রাম করছিলাম, ওই সময় গান্ধীজি ডায়ালগ দিয়েছেন। তার জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট পেলাম। কিন্তু আন্দোলনের সাথে ডায়ালগ পেলাম "No Solution without dialogue " সাধারণ মানুষের ডায়ালগ,মিনিস্টারের ডায়ালগ, সরকারের ডায়ালগ,  প্রধানমন্ত্রীর ডায়ালগ,কথা বার্তা, কথা বার্তার কোনে সলিউশন নাই।

গান্ধীজির পথে চললে আশাবাদী, তিনি এই উদ্‌যাপনের অংশ হিসেবে, ভারতীয় হাই কমিশন, ঢাকা মহাত্মা গান্ধীর জীবন, আদর্শ ও পরম্পরাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীগণ এবং বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকগণের জন্য কুইজ ও পোস্টার তৈরির প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতাগুলোর বিজয়ীগণকে পুরস্কার প্রদান করা হয় ।

এবং তিনি আরো বলেন , আত্মনির্ভরশীলতা, স্থায়িত্ব ও অভিন্ন ঐতিহ্যের প্রতীক হিসেবে “খাদি কথা” খাদিকে উদ্‌যাপন করে, যেখানে প্রখ্যাত বাংলাদেশি ডিজাইনার শ্রী বিপ্লব সাহার একটি বিশেষ উপস্থাপনা পরিবেশন করা হয়।

ফ্রেন্ডশিপ (নদী লিমিটেড) ও কুমিল্লা খাদি ঘর-এর খাদি বস্ত্রের স্টলের পাশাপাশি ঐতিহ্যবাহী চরকা কাটার প্রদর্শনী খাদির সমৃদ্ধ ঐতিহ্য ও এর অব্যাহত প্রাসঙ্গিকতাকে উপস্থাপন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে উদ্‌যাপন করা হয়, যেখানে গীতিমালিকা-র পরিবেশনায় রবীন্দ্রসংগীত এবং কৃষ্ণপক্ষ-র পরিবেশনায় ফোক-ফিউশন অন্তর্ভুক্ত ছিল।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীগণ ও সাংস্কৃতিক দলগুলোকে সংবর্ধনা প্রদান করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL