শিরোনাম

নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী ছবি: সংগৃহীত
নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী ছবি: সংগৃহীত

নজরুলের গান ও কবিতা শিশু-কিশোরদের মধ্যে আরও বেশি চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, নজরুলের সাহিত্যচর্চা বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘আমি হব সকাল বেলার পাখি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নজরুলকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে শিশু-কিশোরদের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতে শিল্পকলা একাডেমির প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং তারা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে।

আলোচনা পর্ব শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫০ জন শিশু-কিশোর শিল্পী সমবেতভাবে নজরুলের বিভিন্ন গান পরিবেশন করেন। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দলীয় নৃত্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা এবং বিভিন্ন নৃত্যদলের অংশগ্রহণে একাধিক নৃত্য পরিবেশন করা হয়। আবৃত্তি পর্বে নজরুলের ‘মানুষ’, ‘খোকার সাধ’ ও ‘লিচু চোর’ কবিতা পরিবেশন করে শিশু-কিশোর শিল্পীরা। শেষে ৫০ জন শিশু-কিশোর শিল্পীর সমবেত নৃত্যের মধ্য দিয়ে নজরুল বর্ষের এই সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL