শিরোনাম

ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মেহেদী হাসান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ছবি: বাংলাদেশ যুগান্তর
ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ছবি: বাংলাদেশ যুগান্তর

পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরির অভিযোগে আদি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার-এর মোস্তফা হোসেন-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ভান্ডারিয়া উপজেলায় পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে নিয়মিত বিভিন্ন ধরনের খাবার তৈরির বিষয়টি উঠে আসে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তি মোস্তফাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান।

অভিযানকালে খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL