সংবাদ শিরোনামঃ

দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা ছবি: সংগৃহীত
দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করছিল কংগ্রেস। এ সময় আন্দোলনরত নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ হস্তক্ষেপ করলে রাহুল, প্রিয়াঙ্কা এবং অন্যান্য নেতাকে হেফাজতে নেওয়া হয়।

কংগ্রেসের দাবি, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। এর আগে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকে দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সংসদ অভিমুখে মিছিলে অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন অনলাইন ব্যঙ্গ প্রচারণা থেকে ধীরে ধীরে বৃহৎ যুব আন্দোলনে রূপ নেয়।

আরও পড়ুন, 

আন্দোলনকারীদের অভিযোগ, গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হচ্ছে। এদিকে রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত