সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে কেরানীগঞ্জে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি পার্টি অফিসে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মরহুমা নেত্রীর স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।