চড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কিছুটা কমাতে বিভিন্ন পণ্যে মূল্যছাড় দিয়েছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ স্বপ্ন। চাল, ডাল, আটা, গুঁড়া দুধ ও ভোজ্যতেলসহ বেশ কয়েকটি পণ্যে চলতি সপ্তাহে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। অফারের আওতায় ৫০০ গ্রাম ফ্রেশ ও পুষ্টি পাউডার মিল্কে ৬০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ফলে ৪৮০ টাকার পণ্যটি এখন পাওয়া যাচ্ছে ৪২০ টাকায়। একইভাবে এক কেজি ফ্রেশ ও পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডারে ১২৫ টাকা ছাড় দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৮২৫ টাকা।
দুই কেজি পুষ্টি আটায় ৩১ টাকা কমিয়ে দাম রাখা হয়েছে ৯৯ টাকা। আর দুই কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। চালের মধ্যে খোলা মিনিকেট প্রিমিয়াম বা জিরাশাইল চাল কেজিতে ৭ টাকা কমিয়ে ৬৫ টাকা এবং এক কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা কমিয়ে ২১০ টাকায় বিক্রি করা হচ্ছে। ভোজ্যতেলের মধ্যে পাঁচ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েলে ১২০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ১ হাজার ৪০ টাকা। একই পরিমাণ ফরচুন রাইস ব্র্যান অয়েলে ১২৫ টাকা ছাড় দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৫ টাকা।
এ ছাড়া খোলা মসুর ডালে কেজিতে ১০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ৯০ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে সামান্য ছাড়ও পরিবারের মাসিক বাজার ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চাল, ডাল, আটা, দুধ ও ভোজ্যতেলের মতো নিয়মিত ব্যবহৃত পণ্যে মূল্যছাড় ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে পারে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার পরিস্থিতি ও ভোক্তাদের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ অফার দেওয়া হচ্ছে। নিজস্ব সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে পণ্য সংগ্রহ ও সরবরাহ করায় প্রতিযোগিতামূলক দামে পণ্য বিক্রির সুযোগ তৈরি হচ্ছে বলেও দাবি প্রতিষ্ঠানটির।