সংবাদ শিরোনামঃ

ইসরাইলে ভারতের অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসরাইলে ভারতের অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের ছবি: সংগৃহীত
ইসরাইলে ভারতের অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের ছবি: সংগৃহীত

ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সংগঠনটির এক বিবৃতিতে তিনি বলেন, নিরপরাধ বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে—এমন অস্ত্র সরবরাহ করা মানবতা ও ভারতের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

মাওলানা মাদানীর অভিযোগ, ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে ভারত পরোক্ষভাবে বেসামরিক মানুষের হত্যাকাণ্ডে সহযোগিতা করছে। তিনি এটিকে আন্তর্জাতিক আইন এবং ভারতের দীর্ঘদিনের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে সংগঠনটি দাবি করেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতের কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে রপ্তানি করা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য কঠোর আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থার আওতায় অনুমোদন দেওয়া হয়। দেশটির দাবি, সব ধরনের রপ্তানি জাতীয় আইন, রপ্তানি নিয়ন্ত্রণ নীতি এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিচালিত হয়।

মাওলানা মাদানী বলেন, ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি জনগণের অধিকার ও ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে এসেছে। ফলে একদিকে নিরপেক্ষ অবস্থানের কথা বলা এবং অন্যদিকে ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ করা পরস্পরবিরোধী। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরাইলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

বিষয়:

অস্ত্র
এলাকার খবর

সম্পর্কিত