সংবাদ শিরোনামঃ

মানবপাচারকারীদের গুজবে ভয়াবহ বিপর্যয়, সেউতায় ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মানবপাচারকারীদের গুজবে ভয়াবহ বিপর্যয়, সেউতায় ৩৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
মানবপাচারকারীদের গুজবে ভয়াবহ বিপর্যয়, সেউতায় ৩৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টায় ভয়াবহ ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। মানবপাচারকারী চক্রের ছড়ানো একটি গুজবের জেরে স্পেন নিয়ন্ত্রিত সেউতা সীমান্তে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সেউতা আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত প্রাচীর অতিক্রমের সময় হুড়োহুড়ি এবং সমুদ্রপথে সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষ মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে স্পেন নিয়ন্ত্রিত সেউতায় প্রবেশের চেষ্টা করেন। অনেকে মরক্কোর উপকূল থেকে প্রায় পাঁচ কিলোমিটার সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। স্পেন ও মরক্কোর কর্মকর্তাদের মতে, মানবপাচারকারী চক্র অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাবি করে যে, সমুদ্রপথে স্পেনে পৌঁছাতে পারলে আর কাউকে ফেরত পাঠানো হবে না। এই গুজবেই হাজারো মানুষ জীবন বাজি রেখে সীমান্তের দিকে ছুটে যান।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থল সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি একে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে সীমান্তে নিরাপত্তা জোরদারের ঘোষণা দেন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এলাকার খবর

সম্পর্কিত