শিরোনাম
Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান Icon কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Icon ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল খাদ্য ও ভোগ্যপণ্যের দুই কারখানায় অভিযান, ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা Icon ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক  শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছবি: সংগৃহীত
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে রাজধানীর সড়কে গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক নিরাপত্তা জোরদারে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

রাজধানীর দীর্ঘদিনের গণপরিবহন ব্যবস্থাপনার সমস্যা, সড়কে নিরাপত্তা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিষয়:

বৈঠক
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL