শিরোনাম

দরিদ্র মানুষের চিকিৎসায় সরকারের উদ্যোগ

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

দরিদ্র ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। চিকিৎসক, রোগী ও উদ্বিগ্ন স্বজন—এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্ক থাকা জরুরি। তিনি বলেন, শিশুস্বাস্থ্যের প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে। স্বাস্থ্য ও চিকিৎসাসেবার সাফল্য এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার ওপর নির্ভর করছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি গাছের চারাও রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL