শিরোনাম

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ছবি: বাংলাদেশ যুগান্তর
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ছবি: বাংলাদেশ যুগান্তর

​রাজধানীর বাড্ডা এলাকার সাতারকুলে একটি ফার্নিচারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন গুদামের ভেতরে থাকা দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে এবং চারপাশে ঘন কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টা শেষে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাম্পিং কাজ শেষ হওয়ার পর তদন্ত সাপেক্ষে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করা সম্ভব হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL