শিরোনাম

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার ছবি: সংগৃহীত
সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার ছবি: সংগৃহীত

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা—ডিবি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। কেশবপুর আসনের এই সাবেক সংসদ সদস্য প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে, তা এখনো জানানো হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL