শিরোনাম

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণবার

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণবার ছবি: Collected
দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণবার ছবি: Collected

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮টি স্বর্ণবার। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। সোমবার সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে দেশে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

এরপর শরীরে কোনো অবৈধ বস্তু লুকানো আছে কি না, তা যাচাই করতে তাঁকে স্ক্যান করা হলে নিজের কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন ওই যাত্রী। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

পরবর্তীতে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে পাওয়া যায় ১৮টি স্বর্ণবার। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন দাঁড়ায় ২ কেজি ১০৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL